ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজনৈতিক নেতাদের নামে চাঁদাবাজির অভিযোগে দুই নারী আটক

রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই নারীকে আটক করেছে র‍্যাব। সোমবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী-ফৌজদারহাট সংযোগ সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার।


আটককৃতরা হলেন- ওই এলাকার হায়দার আলীর স্ত্রী ফাতেমা বেগম ও কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার আসাদনগর এলাকার আদম ভুঁইয়া বাড়ির আব্দুল মতিনের স্ত্রী জান্নাত।এএসপি বলেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে এশিয়ান হাইওয়ে রোডের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন থেকে চাঁদাবাজি করে আসছিল নারীদের একটি চক্র- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে চাঁদার এক হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেন তারা।পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

ads
ads
ads

Our Facebook Page

↑